শ্যামনগরে শিশু (৬) ধর্ষণ মামলায় তরনী কুমার মণ্ডল নামের একজনকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার সকালে মেয়েটিকে তার নিজ বাড়িতে ধর্ষণ করা হয়। স্থানীয়রা ধর্ষক তরনী কুমার মণ্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তরনী কুমার মণ্ডল ঐ গ্রামের রতন কুমার মণ্ডলের ছেলে ও গোবিন্দপুর এএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলায় তরনী মণ্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
