জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও অ্যাজমা রোগীসহ মুমূর্ষুদের সেবা দিতে অত্যাধুনিক হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট, বেড ও কেবিন স্থাপন করা হয়েছে। শনিবার এ প্লান্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. জুলিয়েট পারউইন জানান, হাসপাতালে আটটি বেড ও চারটি ভিআইপি কেবিনসহ অত্যাধুনিক হাই-ফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করা হয়েছে।
