শুক্রবার রাতে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৮-২ ব্যবধানের জয় মনে করিয়ে দিয়েছে ছয় বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিলকে তাদেরই মাঠে উড়িয়ে জার্মানির ৭-১ ব্যবধানের অবিস্মরণীয় জয়কে। সেই দলের খেলোয়াড় ও সদস্য তিন জন আছেন বর্তমান বায়ার্ন মিউনিখ দলে। সেবার খেলোয়াড় হিসেবে ছিলেন থমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও আর বর্তমান বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক ছিলেন জোয়াকিম লোর সহকারী। তবে সাম্প্রতিক জয়টিকে ব্রাজিলের সে জয়ের চেয়েও বেশি এগিয়ে রাখছেন ম্যাচসেরা থমাস মুলার। বললেন, ‘আমার মনে হয় না দুটো ম্যাচ এক ধরনের। আজকে মনে হচ্ছে ম্যাচে আমাদের দখলটা আরো বেশিই ছিল!’
