সাউদাম্পটনে খেলছে বৃষ্টি

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১৫

বৃষ্টির বাঁধায় থমকে আছে সাউদাম্পটন টেস্ট। গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বৃষ্টি এতটাই তীব্র ছিল যে, চা বিরতির আগ পর্যন্ত একটা বলও মাঠে গড়ায়নি।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল নয় উইকেটে ২২৩ রান। সর্বোচ্চ ৬০ রান করে অপরাজিত আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এছাড়া আবিদ আলী ৬০ আর বাবর আজম ৪৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন দুই পেসার—স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। জানিয়ে রাখা ভাল, তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন পর্যন্ত এগিয়ে আছে ইংল্যান্ড। স্বাগতিকরা ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিন উইকেটে জিতেছে।