দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের জয়

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১৬

বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২-এ গতকাল অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-২ গেম পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়েছে। কিরগিজস্তানের বিপক্ষে খেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। কিরগিজস্তানের বিপক্ষে হেরেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ২-৪ গেম পয়েন্টে অস্ট্রেলিয়ার কাছে গেলেও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফাহাদ রহমান জিতেছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার ম্যাক্স ইলিংগ্রোথকে এবং ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার কোইবোকারভ তিমুরকে হারান। পঞ্চম রাউন্ডে বাংলাদেশ বুলগেরিয়ার কাছে ৬-০ গেম পয়েন্টে হেরেছে। শুক্রবার প্রথম দিনে ফাহাদ হারিয়েছেন জার্মান গ্র্যান্ডমাস্টার অ্যাঞ্জেল লুইসকে। আজ নবম বা শেষ রাউন্ডে তুর্কমেনিস্তানের সঙ্গে, অষ্টম রাউন্ডে ফিলিপাইন, শেষ রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শীর্ষ তিনটি দল টপ ডিভিশনে উন্নীত হবে।