টি-টোয়েন্টিতে ফিরতে চান ড্যারেন স্যামি

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:১৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছেন ড্যারেন স্যামি। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান সাবেক এই অধিনায়কের বিশ্বাস, তার সময় এখনো ফুরিয়ে যায়নি।

৩৬ বছর বয়সি স্যামি বলেন, ‘বিগত কয়েক মাসে আমি অনেক কিছু নিয়ে ভেবেছি। লকডাউনে যারা ঘরে আটকে ছিল তারা যদি নিজেকে নিয়ে না ভেবে থাকে তাহলে নিজের প্রতিই অবিচার করল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি নিজেও ভালো করতে চাই এবং নিজের দল সেন্ট লুসিয়াকেও ভালো ফল এনে দিতে চাই।’

করোনাকালীন সময়ের ভাবনাতেই স্যামির মাথায় চেপেছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চিন্তা। ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন এই অলরাউন্ডার বলেন, ‘সিপিএলে যদি ভালো করতে পারি, তাহলে হয়ত আরো কিছু ব্যাপার উঁকি দিবে। আমি এখনো অবসর নেইনি। জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। সেন্ট লুসিয়ার হয়ে যদি প্লে অফে জায়গা করে নিতে পারি আর আমার পারফরম্যান্সও ভালো হয়, নির্বাচকরা নিশ্চয়ই আমাকে নিয়ে ভাববেন।’