ডামুড্যায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন 

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:৩৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এরপর পর্যায়ক্রমে ডামুড্যা উপজেলা পরিষদ,সিধুল কুড়া,ধানকাটি, ইসলামপুর, পূর্ব ডামুড্যা ও দারুল আমান ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত হয়।  এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর শরীয়তপুরের রুপকার ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এমপি।

আরও পড়ুন: বাইউস্টে ভার্চুয়াল পদ্ধতিতে জাতীয় শোক দিবস পালন

সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘ইতিহাসের এমন করুণ মৃত্যুতে সেদিন কাঁদতে পারেনি বাঙালি। তবে চাপা কষ্টে সেদিন কেঁদেছিল প্রকৃতি। ঘাতক বুলেট সেদিন জাতির পিতার প্রাণ কেড়ে নিলেও মুছে দিতে পারেনি সেই অবিনাশী নাম। ইতিহাস বলে-বীরের মৃত্যু নেই। যদিও যুগে যুগে অনেক বীরকেই হত্যার শিকার হতে হয়েছে ষড়যন্ত্রকারীদের হাতে। পার্থক্য হচ্ছে, ষড়যন্ত্রকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবে চিহ্নিত। আর বীরেরা বেঁচে থাকেন মহাকালে, মহানায়ক রূপে।’

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল,ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বি. এম সাত্তার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মন্টি, ডামুড্যা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার হোসেন কামাল ও  সাধারণ সম্পাদক সায়মন পিন্স শান্তসহ অন্যান্য নেতা-কর্মীরা।      

ইত্তেফাক/এএএম