অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার এক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে আলোচনায় অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, এ কে এম আমিন উদ্দিন (মানিক), বিপুল বাগমার, অমিত দাস গুপ্ত, বি এম আবদুর রাফেল, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. আসাদুজ্জামান মনির।
সভায় বক্তারা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন তথ্যমূলক স্মৃতিচারণ করেন। সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।
