স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ সদস্যের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ১৫ আগস্ট দুপুরে শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাজেদা ফাউন্ডেশনের শিবচর এলাকার ব্যবস্থাপক খালিদ ইমরান (সূচনা)'র সঞ্চালনায় সাজেদা ফাউন্ডেশন শিবচর অফিসের সামনে থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণ করা হয়।
আরও পড়ুন:রামগতিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
এ সময় আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের মাদারীপুর জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম (সূচনা), আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (বিবর্তন), মো. সফিকুল ইসলাম (বিবর্তন), ব্রাঞ্চ ম্যানেজার মিনহাজুল ইসলামসহ সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এসময় সাজেদা ফাউন্ডেশনের মাদারীপুর জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম (সূচনা) বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ সদস্যের মাঝে জনপ্রতি নগদ ৫’শ টাকা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
যেকোনো দুর্যোগে সাজেদা ফাউন্ডেশন সাধ্যানুযায়ী অসহায় মানুষের পাশে ছিলো। ভবিৎষ্যতেও আমাদের এ-ধারা অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এএএম

