অভিনেত্রী লিন্ডা মাঞ্জ আর নেই

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৬:০৩

মার্কিন অভিনেত্রী লিন্ডা মাঞ্জ আর নেই। ফুসফুস ক্যান্সারের সঙ্গে পেরে না উঠে ১৪ আগস্ট মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। লিন্ডার মৃত্যুতে শোকাহত হলিউড।

১৯৬১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন লিন্ডা মাঞ্জ। বড় পর্দায় তিনি কাজ শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে বিখ্যাত ‘ডেইস অফ হ্যাভেন’ ছবি দিয়ে। এ সিনেমায় দারুণ অভিনয় করে প্রশংসিত হন তিনি। আসেন সবার নজরে।

এরপর একে একে ‘দ্যা ওয়ানডারস’, ‘আউট অফ ব্লু’, ‘দ্যা স্নো কুইন’র মতো জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন এই গুণী অভিনেত্রী।

১৯৮৫ সালে ববি গুথ্রিকে বিয়ে করেন লিন্ডা। সেই থেকে তাকে অনেকে লিন্ডা গ্রুথ্রি নামেও ডাকেন। তাদের সংসারে তিনজন সন্তান।

ইত্তেফাক/বিএএফ