সাধারণত বিভিন্ন মন্তব্যের জন্য আলোচনায় আসেন বলিউড কুইন কঙ্গনা রনওয়াত। পুরো বলিউড একদিকে আর কঙ্গনা একদিকে। বিভিন্ন ইস্যু নিয়ে তার ঠোঁটাকাটা মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি সুশান্ত রাজপুতের মৃত্যু নিয়ে নিয়মিত মন্তব্য করেছের তিনি। এ নিয়ে বেশ বির্তকও তৈরি হয়েছে। তুলোধনা করতে একবারও দ্বিধা বোধ করেন না তিনি। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা যায় তার কণ্ঠে। আর এই কারণেই ট্রোল হয়েছিলেন কঙ্গনা।
কানাঘুষা চলছিল আগামী লোকসভা নির্বাচনে কি তিনি বিজেপির টিকিট পেতে চাইছেন? এমন প্রশ্নের জবাবও দেন কঙ্গনা।
তিনি বলেন ‘রাজনীতি নয় আমার পেশা অভিনয়। একটা কথা সকলকে জানাতে চাই, যারা ভাবেন বা ভাবছেন আমি রাজনীতিতে যোগ দিতে চাই বলেই মোদিজিকে সমর্থন করি। বিষয়টা কিন্তু তা নয়। আমার দাদু টানা ১৫ বছর ধরে কংগ্রেসের বিধায়ক। হিমাচলে আমার পরিবার রাজনীতিগতভাবে অত্যন্ত জনপ্রিয়। এতটাই যে আমার প্রথম ছবি ‘গ্যাংস্টার’-এর সময় থেকেই আমি কংগ্রেসে যোগ দেওয়ার ডাক পেয়ে এসেছি। এরপর ‘মণিকর্ণিকা’ মুক্তি পাওয়ার পর আমি বিজেপিতে যোগ দেওয়ারও ডাক পেয়েছি। দুই দলই আমাকে টিকিট দিতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। কারণ আমার কাজ নিয়ে আমি খুব ব্যস্ত। অভিনয়ই আমার জীবনের ভাালেবাসা। আর তা নিয়েই আমি মনোযোগী থাকতে চাই। তবে স্বাধীন চিন্তাধারায় আমি বিশ্বাসী, তাই না ভয় পেয়ে নিজের মনের কথা জানাই। তাতে অনেকে ট্রোল করেন, আর তা বন্ধ হওয়া প্রয়োজন’।
