তারকা বচন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২০:২৮

আল্লাহর রহমতে ভালো আছি। এই ঈদে কিছু কাজ করেছি। সাত পর্বের একটি সিরিয়াল করেছি আল হাজেন পরিচালিত ‘শিয়াল বাড়ি’। বিটিভির একটি নাটকে কাজ করলাম, ‘নিরুদ্দেশ হওয়ার আগে’ নাম। কাজের প্রস্তাব আসে। গল্প-চরিত্র পছন্দ হয় না। নতুনত্ব খুবই কম। সেজন্য কিছু কাজ আবার বাদও দিয়ে দিয়েছি। তাছাড়া এখন করোনার আতঙ্ক তো আছেই। পরিবারের সবাই ভয় পায়। যতোই সোশাল ডিসটেন্স মেনে কাজ হোক। ঝুঁকি কিন্তু থাকেই। ঈদের আগে অনেককেই দেখলাম শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে। এসবের জন্য একটু দূরে আছি। কারণ আমাদের যাদের বয়স বেশি তাদের নিয়ে শুটিং স্পটেও অনেক সচেতন থাকতে হয়, ঝামেলা পোহাতে হয়।

 

কাজের ব্যস্ততা এখন কম হওয়া প্রসঙ্গে

অভিনেতা আমিরুল হক চৌধুরী