সরমংলায় মাছের ঘের, আবাদি জমিতে জলাবদ্ধতার অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:২৭

সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মরা সরমংলা নদীতে প্রাকৃতিক পানিপ্রবাহ বন্ধ করে মাছের ঘের তৈরি করায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে হাজার একর জমিতে আবাদ করা যাচ্ছে না অভিযোগ চাষিদের। কৃষক রবিউল ইসলাম জানান, মাছের ঘেরের কারণে পানি ভাটির দিকে যেতে পারছে না। কমপক্ষে ১ হাজার একর জমি তলিয়ে গেছে। এ অভিযোগ আমরা ইউএনওর কাছে করেছি। ইউএনও মো. নাসিম আহমেদ বলেন, আমি সরেজমিনে পরিস্থিতি দেখেছি। ঘের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও কোনো কাজ না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।