হতাশায় ভুগছেন রাণীনগরের মরিচচাষিরা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:২৮

রাণীনগরে তিন দফা বন্যা ও লাগাতার বৃষ্টিপাতের কারণে মরিচের গাছ মরে যাওয়ায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছিল। উপজেলার গোনা গ্রামের কৃষক কবির উদ্দিন ও দুর্গাপুর মিনাপাড়া গ্রামের চাষি আজাহার আলী বলেন, এবারের দীর্ঘস্থায়ী বন্যায় তার জমির মরিচের খেত নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, লাগাতার বৃষ্টিপাত ও বন্যার কারণে মরিচচাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ওপর মহলে পাঠানো হয়েছি।