পাকুন্দিয়ায় রবিবার বিদ্যুত্স্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৫) ও বজলুল হকের ছেলে রাব্বি (১৩)।
বাড়ির পাশে পুকুর পাড়ে বিদ্যুতের তারে হাত দেয় রাব্বি। এ সময় স্পৃষ্ট হলে উদ্ধার করতে গিয়ে চাচাও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিদ্যুত্স্পৃষ্টে দুই জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
