ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার দাবিতে অবস্থান কর্মসূচি

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩০

দৌলতপুরে সাংবাদিকের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিক অংশ নেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।