প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে হোমনা পশ্চিমপাড়ার হরিদাসকে (৫৫) ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে শনিবার রাতে হোমনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, হোমনা পশ্চিমপাড়ার হরিদাস দীর্ঘদিন যাবত্ মাদক সেবন করে আসছে এমন অভিযোগে ঐ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
