গাইবান্ধার সুন্দরগঞ্জে আইয়ুব আলী নামের এক ভুয়া নিকাহ রেজিস্ট্রারের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্যাহিল জামান জানান, আইয়ুব আলী গত শুক্রবার গভীর রাতে রামজীবন ইউনিয়নের রামজীবন গ্রামে বিয়ে রেজিস্ট্রি করতে গেলে ঐ বাড়ির পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আবদুল কাদের খবর পান। এরপর লোকজন নিয়ে আইয়ুব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ঐ দণ্ড দেওয়া হয়।
