সুন্দরবনে কাঁকড়া ধরার প্রস্তুতিকালে দুই নৌকা জব্দ

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩১

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার প্রস্তুতির সময় জেলেদের দুটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। রবিবার ভোরে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ওসি সোহরাব হোসেনের নেতৃত্বে সদস্যরা নৌকা আটক করার সময় জেলারা সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এসিএফ এম এ হাসান বলেন, সুন্দরবনে জেলেরা অবৈধ প্রবেশ করায় তাত্ক্ষণিক অভিযান চালিয়ে নৌকা দুটি জব্দ করা হয়।