ঝিনাইগাতীতে শনিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন—উপজেলা সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) ও ইয়াকুব আলী (৩৫)। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, এসআই সাইদুল ইসলাম খান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
