বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের মানববন্ধন

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৩১

কমলগঞ্জের সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন বন্ধ হওয়া দলই চা-বাগান খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ (উত্স) মানববন্ধন করেছে। রবিবার উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন আয়োজনকারী বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের প্ল্যাকার্ডে ‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’ এই স্লোগান লিখে বন্ধ হওয়া দলই চা-বাগান খুলে দেওয়ার দাবি জানান।