উলিপুরে রবিবার দুপুরে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাব্বির হাসান (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মঞ্জু মিয়ার স্ত্রী রুজিনা বেগম সাব্বিরকে নিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাঙ্গার কুঠি গ্রামে বাবা রঞ্জু মিয়ার বাড়িতে বেড়াতে যান। পরদিন শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। বুড়াবুড়ি ইউপি সদস্য ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
