অনলাইনে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২, (পুল এ) নিজেদের গ্রুপের ১০ দেশের মধ্যে বাংলাদেশ নবম হয়েছে। পুল থেকে বুলগেরিয়া, জার্মানি এবং ইন্দোনেশিয়া পরের পর্বে উন্নীত হয়েছে। বাংলাদেশের দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ফাহাদ রহমান অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ফাহাদ হারিয়েছে জার্মানি গ্র্যান্ডমাস্টারকে।
গতকাল সপ্তম রাউন্ডে বাংলাদেশ ৩-৩ গেম পয়েন্টে তুর্কমেনিস্তানের সঙ্গে ড্র করে, অষ্টম রাউন্ডে বাংলাদেশ হেরেছে। নবম বা শেষ রাউন্ডেও ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৯ খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ১৭ গেম পয়েন্টে বাংলাদেশ নবম স্থান পায়। বুলগেরিয়া প্রথম, জার্মানি দ্বিতীয় ও ইন্দোনেশিয়া তৃতীয় স্থান লাভ করে টপ ডিভিশনে উন্নীত হয়।
