আপনার রাশিফল

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২১:৪১

১৭ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৬ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার:  শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও রুবী।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের চিকিত্সার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।    

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। দাম্পত্যক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যেতে পারে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। রাজনীতিবিদদের সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে চিকিত্সার ব্যবস্থা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শ কাজে লাগতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করার চেষ্টা ক্ষতিকর হতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী না হলে পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা আছে।