মাদকসেবীদের পুনর্বাসনে সহযোগিতা করবে পুলিশ :ডিএমপি কমিশনার

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:১০

বিট পুলিশিং ও গ্রেফতারকৃৃত মাদক ব্যবসায়ী থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করা হবে। পুলিশ সেই তালিকা থেকে মাদকসেবীদের পুনর্বাসনে সহাযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ সভায় তিনি একথা বলেন। এ সময় জুলাইয়ের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার। ডিএমপির ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ, ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ এবং ট্রাফিক বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে গুলশান ও উত্তরা বিভাগ। ৩৭ জনকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।