সীতাকুণ্ডে ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ মাটিচাপা

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২২:৫৬

সীতাকুণ্ড উপজেলার কেশবপুর এলাকায় মো. নুরুদ্দিন (৩৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তাকে ছুরিকাঘাতে খুন করে মাটিচাপা দিয়ে রাখা হয়। শনিবার রাতে উপজেলার ফৌজদারহাট ইউনিয়নের কেশবপুর থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। মো. নুরুদ্দিনের (৩৭) বাড়ি নোয়াখালী উপজেলায়। সীতাকুণ্ডে তিনি মাছের ব্যবসা করতেন। পরিবার নিয়ে থাকতেন ফৌজদারহাটের কেশবপুরে।