করোনা পরীক্ষায় অনিয়মসহ নানা অভিযোগের মামলায় রাজধানীর রিজেন্ট হাসপাতালের আট জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব গতকাল রবিবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন। যাদের রিমান্ড হয়েছে তারা হলেন রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব, এক্সরে টেকনিশিয়ান হাসান, মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী, রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বণিক, গাড়িচালক আব্দুস সালাম, আব্দুর রশীদ খান জুয়েল এবং মিজানুর রহমান।
উল্লেখ্য, র্যাব গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিত্সার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
