সোমালিতে হোটেলে জঙ্গি হামলা, নিহত ৫

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৫০

সোমালির রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ। গতকাল রবিবার লিডো বীচ এলাকার একটি অভিজাত হোটেলে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে হোটেলের পেছন দিকে আঘাত করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সেখানে আল-শাবাব প্রায়শই এ ধরনের হামলা চালায়। বিস্ফোরণের পর বেপরোয়া গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। কোনো কোনো সূত্র নিহতের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছে। -বিবিসি