স্বাস্থ্যখাতে প্রতিদিন দুর্নীতিবাজ বের হচ্ছে: রিজভী

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০০:৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রম্নহুল কবির রিজভী বলেছেন, চোর-ডাকাত দুর্নীতিবাজ দিয়ে ভর্তি স্বাস্থ্যখাত। এই খাত থেকে প্রতিদিনই দুর্নীতিবাজ বের হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত হয়ে নকল মাস্ক-পিপিই সরবরাহ থেকে শুরম্ন করে নানা ধরনের জালিয়াতি চক্র গড়ে তুলেছে। স্ব্াস্থ্যখাত থেকে প্রতিদিনই দুর্নীতিবাজ বের হচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, কোরবানি ঈদের পর থেকে করোনার প্রকোপ আরো বেড়েছে। অথচ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- করোনা কমে গেছে। প্রতিদিন ব্রিফিং করে কম করে বললেও মানুষ কিছুটা জানতে পারছে। কিন্তু সরকার মনে করছে-তারা বিব্রত হচ্ছে, এজন্য ব্রিফিং বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, আগস্ট মাসে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এটা অত্যন্ত্ম দুঃখজনক।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো: আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দন, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সালাউদ্দীন ভূইয়া শিশির, জাসাসের সহ-সভাপতি ইথুন বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন।