বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি
হিসাববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলি নিয়ে আলোচনা করবো।
লেনদেন ও ঘটনার মধ্যে সম্পর্ক হল - প্রতিটি লেনদেন ঘটনা কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়।
হিসাববিজ্ঞানের তথ্য ব্যবহারকারী হলো- প্রতিযোগী, আয়কর কর্তৃপক্ষ, গবেষকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রভৃতি।
নামিক হিসাবের পূর্বে প্রাপ্য, প্রদেয়, অপ্রদত্ত বা অনুপার্জিত যুক্ত হলে তাকে বলে -প্রতিনিধিত্বমূলক ব্যাক্তিবাচক হিসাব।
হিসাববিজ্ঞানের সনাতন পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট করার নিয়মকে বলা হয় -হিসাববিজ্ঞানের সোনালী নিয়ম বা স্বর্ণসূত্র।
হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয় - ইতালিকে।
Debit এবং Credit শব্দ দু’টির উত্পত্তি- ল্যাটিন শব্দ Debere এবং Credere শব্দ হতে।
Debere এবং Credere শব্দ দু’টি প্রথম ব্যবহার করে - Florence Bank.
রাজস্ব হিসাবের স্বাভাবিক জের - ডেবিট হতে পারে না।
হিসাববিজ্ঞান তথ্য প্রকৃতিগতভাবে - পরিমাণগত।
কারবারী লেনদেনের প্রভাব -বিশ্লেষণ ও লিপিবদ্ধ করা।
হিসাববিজ্ঞানের উপাদান ও আউটপুট হচ্ছে -লেনদেন ও আর্থিক বিবরণী।
জমাকৃত অবিবেচিত হিসাব হল - সম্পদ বিপরীত হিসাব।
হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে -সংস্থার সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা।
একটি রাজস্ব হিসাব -ক্রেডিট বৃদ্ধি পায়।
লিপিবদ্ধ প্রক্রিয়ার অংশ হচ্ছে - লেনদেন বিশ্লেষণ, লেনদেনের জাবেদাভূক্তিকরণ ও লেনদেনের স্থানান্তর।
