মাগুরায় আরও ১১ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২০:০১

মাগুরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ সোমবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৬৭৮ জন।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, মাগুরায় আজ আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর সভায় ৬ জন, সদর উপজেলায় ২জন, মহম্মদপুরে ৩ জন মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন।  মৃত্যু হয়েছে ১৩ জন। সুস্থ হয়েছে ৪৯৯ জন। হোম আইসোলেশনে আছেন ১৪৩ জন।

ইত্তেফাক/এমআর