ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায়

‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২০:১৯

নতুন ধারার ভিন্নধর্মী টক শো ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। তবে রাজনীতির মানুষের অংশগ্রহণে তৈরি এ অনুষ্ঠানটির ওই সময়ে রাজনৈতিক তর্কাতর্কি হবে না। সরকারি দল, বিরোধী দল জনপ্রিয় মুখদের অনুষ্ঠানে দেখা যাবে তবে ঘটবে শুধু হাস্য-রসাত্নক ঘটনা। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাডভেঞ্চার ছিল। আবার কারও কারও নায়ক-গায়ক কিংবা অভিনতো বা সুপারস্টারও হবার শখ ছিল। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই নতুন এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম এবং সেহাঙ্গল বিপ্লব। প্রচার হচ্ছে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা ৫৪ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে।