ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯শ’রও বেশি লোক মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
গত সপ্তাহে ভারত ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে পৌঁছেছে। প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল ও তৃতীয় মেক্সিকো।
আরও পড়ুন: মক্কা-মদিনার দুই মসজিদে উচ্চপদে ১০ নারী
ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ। মারা গেছে মোট ৫০ হাজার ৯২১ জন।
ইত্তেফাক/এমআর
