কিশোরগঞ্জ সদর হাসপাতালে সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:১৫

জেলা সদর আধুনিক হাসপাতালে সিসিইউ ও ২৪ ঘণ্টা প্যাথলজি বিভাগ চালু রাখাসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সোমবার হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি মো. আব্দুস সাত্তার প্রমুখ। পরে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।