‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া ও চানপাড়ায় দুইটি বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, পাঁচবিবির সিনিয়র সার্কেল অফিসার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান প্রমুখ।
