ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সি অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যার দিকে কলেজপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়েছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। সে বোরকা পরিহিত অবস্থায় ছিল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।