নাটোরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:১৯

নাটোরে শচীন মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে শহরের হাজরা নাটোর মণ্ডলপাড়া এলাকা থেকে ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার মৃত হরিপদ মণ্ডলের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এদিন সকাল ৮টার দিকে সে গরু নিয়ে মাঠে যায়। ১০টার দিকে বাড়িতে খেতে না আসায় তার ছোট বোন লক্ষ্মী রানী তার খোঁজ নিতে যান। সেখানে গিয়ে তিনি একটি গাছের সঙ্গে শচীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।