নিকলী উপজেলার কামালপুর গণপাঠাগারে বসে কিংবা বাড়িতে নিয়েও বই পড়তে পারেন পাঠকরা। শিক্ষার্থী রাহাত হায়দার, মোহাম্মদ নিলয়, তাসিন শাহরিয়ার তকী জানান, তারা বই, পত্র-পত্রিকা পড়তে এখানে আসেন। পাঠাগারের নির্বাহী পরিচালক আরিফুল হক জব্বার জানান, এ পর্যন্ত তিনি অনেকের সহযোগিতা পেয়েছেন। দামপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের সম্প্রতি পাঠাগারের আসবাবপত্র ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেছেন। নিকলীর ইউএনও মো. সামছুদ্দিন মুন্না জানান, হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলে একটি পাঠাগার গড়ে তোলা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি পাঠাগারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
