ভূঞাপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশ ধরিয়ে দিয়েছে বাবা। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপেজলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন মাদকাসক্ত ঐ ছেলেকে পাঁচ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মাসুদ শিকদার (৩৬) উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে। বাবা মান্নান শিকদার বলেন, মাসুদ প্রায়ই মাদকের জন্য টাকাপয়সা চাইত। না দিলে ঘরবাড়ি ভাঙচুর ও মারধর করে। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই উপেজলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেই এবং ছেলেকে পুলিশে সোপর্দ করি। উপজেলা সহকারী কিমশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
