স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস গত শনিবার জিটিসিএলের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন খতম করা হয়। এছাড়া জিটিসিএলের প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বাখসবি প্রতিনিধি, পেট্রোবাংলার চেয়ারম্যানের নেতৃত্বে পেট্রোবাংলার প্রতিনিধি, বিপিসি চেয়ারম্যানের নেতৃত্বে বিপিসি প্রতিনিধিবৃন্দ এবং পেট্রোবাংলার আওতাধীন ঢাকাস্থ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে সীমিত পরিসরে অংশগ্রহণ এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভার্চুয়াল পদ্ধতিতে উন্মুক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।—প্রেস বিজ্ঞপ্তি
