প্রথম চার দিনে মোট খেলা হলো মাত্র ৯৬.২ ওভার। সবমিলিয়ে দুটি ইনিংসেও শেষ হতে পারেনি। এমন টেস্টের ভাগ্য বুঝতে শেষ দিনের খেলা হতে হয় না। তারপরও নিয়ম রক্ষার পঞ্চম দিনে প্রথম দুই সেশন ভেসে গেলো বৃষ্টিতে।
অবশেষে গতকাল একটু সময়ের জন্য হলেও মাঠে গড়ালো সাউদাম্পটন টেস্ট। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেই সময়ে ১ উইকেটে ১২ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম দিন পাকিস্তান ৫ উইকেটে ১২৬ রান করেছিলো। দ্বিতীয় দিন ৯ উইকেটে ২২৩ রানে দিন শেষ করেছিলো তারা। তৃতীয় দিন এখানে খেলাই হয়নি। চতুর্থ দিন পাকিস্তান এসে ২৩৬ রানে অলআউট হয়। এরপর ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে ৭ রান করতেই আলোক স্বল্পতায় খেলা শেষ হয়।
