ধোনির এমন অবসর চাননি ইনজি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:৪৯

মাঠ থেকেই বিদায় নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিং ধোনির, মনে করেন ইনজামাম উল হক। পাকিস্তানের এই কিংবদন্তি বলেন, ‘বিশ্ব জুড়ে ধোনির কোটি ভক্ত আছে যারা তাকে মাঠে দেখতে চায়। আমার মতে, এই মাপের এক জন ক্রিকেটারের ঘরে বসে অবসর নেওয়া ঠিক হয়নি। মাঠ থেকে অবসরের ঘোষণা দেওয়া উচিত ছিল তার। এই একই কথা আমি একবার বলেছিলাম শচীন টেন্ডুলকারকে।’ তিনি আরো বলেন, ‘এত এত ভক্ত-অনুসারী যাদের আছে, তাদের মাঠ থেকেই বিদায় নেওয়া উচিত। দিনশেষে, এই মাঠ থেকেই তো এত সম্মান, এই তারকাখ্যাতি মিলেছে। আমার মতে, ধোনিও এরকম করলে আমিসহ তার ভক্তরা খুশি হতো। আমি তাকে ভারতের সেরা অধিনায়ক বলেই মনে করি।’