পলিটেকনিকে ভর্তির নতুন নীতিমালা বাতিল দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:০৬

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের বয়সসীমা নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বয়সসীমার নতুন নীতিমালা বাতিল করা না হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন তারা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ৫টি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

সমন্বয় পরিষদের আহ্বায়ক ফজলুর রহমান খান, প্রকৌশলী পরিষদের সভাপতি খবির হোসেন, সম্পাদক এ কে এম আব্দুল মোতালেব, বাংলাদেশ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।