রাজধানীর ইস্কাটন রোডে ব্যবসায়ী সাইদুল্লাহ সাঈদকে (৫০) গুলি করে টাকা ছিনতাই করা হয়েছে। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঈদের বাসা মগবাজার দিলু রোডে। বিকালে ইস্কাটন রোড দিয়ে যাওয়ার সময় জনকণ্ঠ ভবনের সামনে মোটরসাইকেলে কয়েক ছিনতাইকারী তার পথরোধ করে ব্যাগ নিয়ে যায়। ঐ ব্যাগে কয়েক লাখ টাকা ছিল। তার হাতে পায়ে সহ ৪টি গুলির ক্ষত রয়েছে।
আরও পড়ুনঃ ভারতে উচ্চবর্ণের হিন্দুদের জন্য ১০ ভাগ কোটা
হাতীরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তবে তার কাছে কত টাকা ছিল, তার সঠিক পরিমান জানা যায় নি। আমাদের টিম কাজ করছে পরে জানা যাবে। আহত কাপড় ব্যাবসায়ী ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
