স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের ইন্তেকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে বাংলাদেশে শিল্প ও সাংস্কৃতিক জগতের একজন প্রথিতযশা ব্যক্তিত্বকে হারাল। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। নেতৃদ্বয় একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পৃথক বাণীতে মুর্তজা বশীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেপির অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী। —প্রেসবিজ্ঞপ্তি
