রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়-সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির পাঁচ মামলায় সার্ভে প্রতিষ্ঠান এসডি সার্ভের ব্যাবসায়িক অংশীদার ইকবাল হোসেন ভুঁইয়াকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং আসামি পক্ষে সাঈদ আহমেদ রাজা ও মমতাজ পারভীন শুনানি করেন। গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় বালিশকাণ্ড নিয়ে মামলা করে দুদক। ঐ মামলার অন্যতম আসামি হলেন প্রকৌশলী শফিকুল।
