বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিক্রি হচ্ছে পানি, গুঁড়া দুধসহ নিত্যপণ্য

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২২:১২

বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করে ব্যবসা পরিচালনা করা তথা পণ্য বিক্রির বিধান থাকলেও ঢাকাসহ দেশব্যাপী বহুপ্রতিষ্ঠান এসব              নিয়ম মানছে না। বিএসটিআই-এর অভিযানে এ ধরনের বিভিন্ন অনিয়ম ধরা পড়ছে। সর্বশেষ    গতকাল ছাড়পত্র গ্রহণ ছাড়া অবৈধভাবে বিদেশি গুঁড়া দুধ, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট বিক্রি করায় গুলশান-২ এর ফয়সাল টাওয়ারের ল্যাভেন্ডারকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট।

এছাড়া একই অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বিপণন             করায় দক্ষিণ বাড্ডার হ্যাভেন পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট             রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর গুলশান ও বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা            করা হয়।