অনলাইনে গবাদি পশু কেনাবেচার মাধ্যম বিক্রয় ডট কম, ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’-এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার একটি ওয়েবিনার সেশনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কমের কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডট কমের কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স কে এম জি কিবরিয়া। সম্প্রতি, অনলাইনে গবাদি পশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে এই নিয়ে ষষ্ঠবারের মতো বিরাট হাট ক্যাম্পেইনটি পরিচালনা করে। প্রতিযোগিতার প্রথম তিন জন ভাগ্যবান বিজয়ীরা হলেন—তৌহিদা অনয়, এস এম জসিম উদ্দিন এবং ফারহানা আফরিন।—প্রেস বিজ্ঞপ্তি
