২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের মদদে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী ৪৩৪ স্থানে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানায়। বলেন, বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে সারা বাংলাদেশের যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।

আজ ১৭ আগস্ট, ২০২০ইং, রোজ সোমবার , বিকাল ৪ঘটিকায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের মদদে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী একযোগে ৪৩৪ স্থানে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ, শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- যুবলীগ ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও পরিচালনা করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এসময় আরও বক্তব্য রাখেন-যুবলীগ সাবেক কেন্দ্রীয় নেতা মুহাঃ বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, মাহবুবুর রহমান পলাশ, মোরসালীন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, গোফরান গাজী, খন্দকার আরিফ-উজ-জামান, আলতাফ হোসেন।
ইত্তেফাক/এসআই
