মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানির রাষ্ট্রদূত নিয়োগ

আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০০:১৭

সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিনিয়র সচিব থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পরবর্তীতে আমেরিকার ম্যাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত ও তিন সন্তানের পিতা।